শিরোনাম :
বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। দুই ভাই এক সংগে এবার ত্রয়োদশ জাতীয় সংসদে। ১১৪ পটুয়াখালী ৪ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য  এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রিসভার সদস্য করার দাবীতে সংবাদ সম্মেলন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ও সমকালীন রাজনৈতিক প্রসঙ্গ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে Alliance for Educational Society Development, Bangladesh এর স্বেচ্ছাসেবী ভূমিকা। বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত। পাসপোর্টের জন্য পঙ্গু বিদেশিনিকে বিয়ে করা কি প্রতারণা? কলাপাড়ার উন্নয়নে ৩৭ দফা প্রস্তাবনা।   পায়রা বন্দরকে আরও আধুনিকায়ন করা হবে…মিট দ্যা প্রেসে কেন্দ্রীয় নেতা  এবিএম মোশাররফ হোসেন। নেত্রকোনা কেন্দুয়ায় ধানের শীষের পক্ষে মাঠে কেন্দ্রীয় নবীন দল। বাউল গানের বরেণ্য শিল্পী কেন্দুয়ার সুনীল কর্মকার চলে গেলেন পরপারে।
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

কেন্দুয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় অগ্নিদগ্ধ ফায়ার ফাইটার শামীম

Reporter Name / ১৩৬ Time View
Update : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

কায়সার তালুকদার :
নেত্রকোণার কেন্দুয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার শামীম আহমেদ রুকেল। টঙ্গীর ভয়াবহ অগ্নিকাণ্ডে দায়িত্ব পালনকালে অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এই বীর ফায়ার ফাইটার।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় মাসকা ইউনিয়নের পিজাহাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
তথ্য সূত্র: হৃদয়ে কেন্দুয়া গ্রপ এর সৌজন্যে।
রাষ্ট্রীয় এ মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ডক্টর ইমদাদুল হক তালুকদার, কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হেলালী, উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল, ফায়ার সার্ভিসের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর গাজীপুরের টঙ্গীর একটি কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হন ফায়ার ফাইটার শামীম আহমেদ রুকেল। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গতকাল (২৩ সেপ্টেম্বর) তিনি মৃত্যুবরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category