শিরোনাম :
আহমদ ছফার বিয়ে ও শামীম শিকদার প্রসঙ্গ। যত চাপই আসুক ব্রিটেন কে ইরানের বিরুদ্ধে যুদ্ধে টেনে নেয়া যাবেনা —- ব্রিটিশ প্রধানমন্ত্রী। একটি শিক্ষনীয় গল্প এবং আমাদের মানবিক চরিত্র। ৯ম পদাতিক ডিভিশনের নিষ্ক্রিয়তা: ৪ আগস্টের রহস্য ঘিরে নতুন প্রশ্ন। আধুনিক বিকৃত ইসলাম এবং মদিনা বিশ্ব বিদ্যালয়ের শিক্ষা কারিকুলাম। জন দুর্ভোগের সূতিকাগার নরসিংদী পৌরসভা হরমুজ প্রণালী কে ইস্যু করে তেহরানের নতুন পরিকল্পনা ৩ শ্রেণীতে বিভক্ত দেশ। কূয়াকাটায় ছাত্র হিযবুল্লাহর উদ্যোগে দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ। শান্তি চুক্তি ভেস্তে যাওয়ায় মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত তৈরির আশঙ্কা, নিজ নিজ শর্তে ই*রান- আ*ম্রিকা দু’পক্ষই ছাড় দিতে নারাজ, সমঝোতায় পৌঁছাতে পারেনি কোন পক্ষ। কুরআনের অপব্যাখ্যার অজুহাতে কুষ্টিয়ায় কথিত পীর শামীম রেজা ওরফে জাহাঙ্গীর কে পিটিয়ে হত্যার নেপথ্য কাহিনি।
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

আরব-আমিরাত এর ইউটিউবার এণ্ড ব্লগার মনোয়ার হোসেন এর প্রতি প্রবাসি বাংলাদেশি ভাই-বোনদের কৃতজ্ঞতা

Reporter Name / ৫৮৫ Time View
Update : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

মো:রোমেল খান:বাংলাদেশের নাগরিক আরব আমিরাত প্রবাসী তরুন ব্লগার ও ইউটিউবার জনাব মনোয়ার হোসেনের আন্তরিক প্রচেষ্টায় আরব আমিরাতে চাকরি প্রত্যাশিত হাজারো ভাই-বোনদের দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন, এবং হাজারো মানুষ উপকৃত হচ্ছেন, বর্তমানে তিনি একটি উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন আরব আমিরাতের এমবিসি সত্যায়িত করণ ফি, এবং আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সত্যায়িত করন ফি নির্ধারণের ব্যাপারে। তারই একান্ত ব্যক্তিগত প্রচেষ্টায় একই ফি বাংলাদেশেও নেয়া হতো পরবর্তীতে আবার আরব আমিরাতে ও নেয়া হতো। সেটি বন্ধ করা হয়েছে এবং এতে বাংলাদেশের আরব আমিরাত প্রবাসী ভাইদের প্রতিটা এপ্লিকেশনে পাঁচ থেকে ছয় হাজার টাকা কমে গেছে , এভাবে প্রতিদিন যে হাজার হাজার হাই প্রফেশনাল চাকুরীর প্রার্থীদের অ্যাপ্লিকেশন জমা হচ্ছে তার থেকে বিশাল এক টাকার অংক বেঁচে যাচ্ছে এই ভাইয়ের প্রচেষ্টার কারণে। শুধু তাই নয় তিনি প্রতিনিয়ত জনগণকে দুবাইতে হাই প্রফেশনাল চাকরি নিয়োগ ক্ষেত্রে সঠিক তথ্য দিয়ে মানুষকে উপকৃত করছেন যেখানে লক্ষ লক্ষ টাকা অপচয় থেকে চাকরির প্রত্যাশীরা উপকৃত হচ্ছেন। যেখান থেকে সাধারণ মানুষ দালাল ও প্রতারক চক্রদের হাত থেকে রক্ষা পাচ্ছেন। যে দায়িত্বগুলো বাংলাদেশ সরকারের নেওয়ার কথা ছিল সেই দায়িত্বটা তুলে নিয়েছেন জনাব মনোয়ার হোসেন। এই ধরনের ব্লগারই আমাদের দরকার, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সত্যিকার অর্থে তারাই বাংলাদেশের সোনার ছেলে।সরকারের কাছে অনুরোধ করবো এইসব সম্মানিত তরুণ ব্লগারদের যেন মূল্যায়ন করা হয়। হয়তো তিনি পিনাকী ভট্টাচার্য, ইলিয়াস সাহেবদের মত এত বিখ্যাত নয়, তাদের মত এত লাইক, ফলোয়ার, সাবস্ক্রাইবার নেই, কিন্তু তার রয়েছে দেশ প্রেম, প্রবাসী ভাইদের কষ্ট লাঘব করার অদম্য চেষ্টা, যেটা আমরা প্রবাসীরা শুধু বুঝতে পারি। বাংলাদেশের পক্ষ থেকে এ ভাইয়ের প্রতি রইল শুভকামনা এবং হৃদয়ের অন্তস্থল থেকে ভালোবাসা।

জনাব মনোয়ার হোসেনের ফেসবুক ও ইউটিউব লিংক নিচে দেওয়া হল।

ফেসবুক লিংক : https://www.facebook.com/share/1JqVt6AxDB/

ইউটিউব লিংক :
youtube.com/@Travellerswapno


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category