শিরোনাম :
বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। দুই ভাই এক সংগে এবার ত্রয়োদশ জাতীয় সংসদে। ১১৪ পটুয়াখালী ৪ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য  এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রিসভার সদস্য করার দাবীতে সংবাদ সম্মেলন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ও সমকালীন রাজনৈতিক প্রসঙ্গ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে Alliance for Educational Society Development, Bangladesh এর স্বেচ্ছাসেবী ভূমিকা। বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত। পাসপোর্টের জন্য পঙ্গু বিদেশিনিকে বিয়ে করা কি প্রতারণা? কলাপাড়ার উন্নয়নে ৩৭ দফা প্রস্তাবনা।   পায়রা বন্দরকে আরও আধুনিকায়ন করা হবে…মিট দ্যা প্রেসে কেন্দ্রীয় নেতা  এবিএম মোশাররফ হোসেন। নেত্রকোনা কেন্দুয়ায় ধানের শীষের পক্ষে মাঠে কেন্দ্রীয় নবীন দল। বাউল গানের বরেণ্য শিল্পী কেন্দুয়ার সুনীল কর্মকার চলে গেলেন পরপারে।
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০১ অপরাহ্ন

আমি প্রধান মন্ত্রী শেখ হাসিনার মাঝে আমার মায়ের প্রতিচ্ছবি দেখতে পাই- ভিপি নূর। ভিপি নূর ও সমকালীন রাজনৈতিক প্রসঙ্গ।( একটি ধারাবাহিক প্রতিবেদন)

Reporter Name / ৪১৯ Time View
Update : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫


মো: মাহবুবুর রহমান খান:
২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ( ডাকসু)ভিপি নির্বাচিত হওয়ার পর গণভবনে প্রধান মন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে যান ভিপি নুরুল হক নূর। সেদিন গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার সময় হল ছাত্র সংসদের ২৩৪ জন এবং ডাকসুর কেন্দ্রীয় ২৫ জন সহ মোট ২৫৯ জন ছাত্র নেতা গণভবনে উপস্থিত ছিলেন। নূর সেদিন প্রধানমন্ত্রী সঙ্গে মায়ের স্মৃতিচারণ করেন এবং বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলেন। এ সময় তিনি প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে  সালাম (কদমবুসি)  করেন। ডাকসুর নবনির্বাচিত জিএস গোলাম রব্বানী ও পরাজিত ভিপি প্রার্থী ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন কে সে সময় হাস্যজ্জ্বল মুখে প্রধানমন্ত্রীর দুপাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে ভিপি নূরুল হক নূর সেদিন স্মৃতিচারণ করে বলেন; ছোটবেলায় আমি আমার মাকে হারিয়েছি। আপনার মাঝে আমি আমার মায়ের প্রতিচ্ছবি দেখতে পাই। সেদিন ভিপি নূর শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ডের প্রশংসায় পঞ্চমুখ হয়ে বলেছেন আপনার দৃঢ় নেতৃত্বও উন্নয়ন কাজ আজ আপনাকে বিশ্বের দরবারে প্রশংসনীয় অবস্থানে নিয়ে গেছে। নূর সেদিন ডাকসুকে আরো গতিশীল ও কার্যকরী করতে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেন। সময়ের ক্রান্তি লগ্নে কিছুদিন পর দেখা গেছে ভিপিনূর আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন  দাবি দেওয়া পূরণের নিমিত্তে রাজপথে নেমে গেলেন। তারপর ক্রমান্বয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখেন।
শুধু তাই নয়, আওয়ামীলীগের বিভিন্ন রাজনৈতিক এবং উন্নয়ন  কর্মকাণ্ডের ঘোর বিরোধিতা করে মায়ের বিরুদ্ধে ক্ষেপে গিয়ে( শেখ হাসিনা) ভিপি নূর  আওয়ামী রাজনীতির অবকাঠামো ভেঙ্গে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে বেরিয়ে এসে আর অনুগতদের নিয়ে নতুন করে গঠন করলেন গণধিকার পরিষদ নামে একটি রাজনৈতিক দল। বাংলাদেশের ১৮ কোটি
জনতা প্রত্যক্ষ সাক্ষী। ভিপি নূর আওয়ামী লীগ এবং শেখ হাসিনা কে কটাক্ষ করে যেভাবে একটি প্রভাবশালী
রাজনৈতিক দল এবং তার শীর্ষ নেতাদের সমালোচনা করেছেন বাংলাদেশে আওয়ামী বিরোধী রাজনৈতিক জোটের কোন
নেতা প্রকাশ্যে সেভাবে রাজপথে নেমে
মাঠ কাঁপাতে পারেনি।আওয়ামী বিরোধী রাজনৈতিক মহলে সেদিন
ধন্য ধন্য রবে নূর এর সাহসিকতা আর প্রতিবাদী চরিত্রের কারিশমা প্রচার
করতে থাকে। যেখানে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিরুদ্ধে কথা বললেই হত্যা গুম সহ অমানুষিক নির্যাতনের   স্টিম
রুলার চালানো হতো সেখানে বীর দর্পে শেখ হাসিনা সহ শীর্ষ নেতাদের বিরুদ্ধে বিষোদগার বানী
উচ্চারণ করে নূরুল হক নুর কীভাবে রাজনীতির মাঠ
কাঁপিয়েছেন তা ভাবতে শরীরের প্রতিটি পশম শিউরে ওঠে। কোন ক্ষমতাবলে
নূর এত দু: সাহস দেখিয়েছেন সেই
রাজনৈতিক রহস্যের ভেদ তখন কেউ জানতে পারেনি। রসিক আমজনতার ভাষ্য: ছিল শত হলেও
ভিপি নুরুল হক নূর শেখ
হাসিনাকে মা ডেকে সম্বোধন করেছেন।তাই তিনি সন্তানের প্রতি উদার নীতি বহাল রেখে তার প্রতি কোন কটোরতা প্রদর্শন করছেন না।অথবা
এমন ও হতে পারে তাকে
মাঠে লাগাম বিহীন ঘোড়ার
মত মাঠে ছেড়ে দিয়েছেন
কতদূর বিচরণ করতে পারে।তারপর সীমা লঙ্ঘন
করলে লাগাম টেনে ধরে তার

মুখ পেট থেকে মায়ের দুধ বের করে নেবেন।নূর নিজে তার মাকে (শেখ হাসিনা)নিয়ে যাচ্ছে তাই বলুক তা তিনি কোন সময় কর্ণপাত করেননি।পাগলা ছেলে বলে কথা! কিন্ত নূর যখন অন্যান্য রাজনৈতিক দলের সাথে জোট বেঁধে  তার মাকে দেশ থেকে তাড়িয়ে দিলেন তখন এত বাড়ন্তি ভাল লাগেনি তার

মা শেখ হাসিনার।পরিশেষে যা হবার তাই হয়েছে।এখন হাসপাতালের বিছানায় শুয়ে

মায়ের স্মৃতিচারণ করছেন।

চলবে-
তথ্য সূত্র: ১৬ মার্চ ২০১৯ খ্রি.
১। দৈনিক ইত্তেফাক
২।দৈনিক যুগান্তর
ছবি ক্রেডিট: বাংলাদেশ সংবাদ সংস্হা (বাসস)
বি. দ্র প্রতিবেদক
সম্পাদক-প্রকাশক
দৈনিক জনতার দেশ
ও জনতার দেশ টিভি
( আইপি টিভি).


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category