শিরোনাম :
বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। দুই ভাই এক সংগে এবার ত্রয়োদশ জাতীয় সংসদে। ১১৪ পটুয়াখালী ৪ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য  এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রিসভার সদস্য করার দাবীতে সংবাদ সম্মেলন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ও সমকালীন রাজনৈতিক প্রসঙ্গ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে Alliance for Educational Society Development, Bangladesh এর স্বেচ্ছাসেবী ভূমিকা। বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত। পাসপোর্টের জন্য পঙ্গু বিদেশিনিকে বিয়ে করা কি প্রতারণা? কলাপাড়ার উন্নয়নে ৩৭ দফা প্রস্তাবনা।   পায়রা বন্দরকে আরও আধুনিকায়ন করা হবে…মিট দ্যা প্রেসে কেন্দ্রীয় নেতা  এবিএম মোশাররফ হোসেন। নেত্রকোনা কেন্দুয়ায় ধানের শীষের পক্ষে মাঠে কেন্দ্রীয় নবীন দল। বাউল গানের বরেণ্য শিল্পী কেন্দুয়ার সুনীল কর্মকার চলে গেলেন পরপারে।
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

আজ ৮ জুন দৈনিক জনতার দেশ ও জনতার দেশ tv এর বিশেষ প্রতিনিধি শাহ আলী তৌফিক রিপন এর বাবার মৃত্যু বার্ষিকীতে তার স্মৃতিচারণ

Reporter Name / ২২২ Time View
Update : রবিবার, ৮ জুন, ২০২৫

🌿শাহ আলী তৌফিক রিপন:    আজ ৮ জুন ২০২৫ খ্রি. আমার পিতার মৃত্যুবার্ষিকী।

আমার পিতা মরহুম শাহ মোকসেদ আলী তিনি ছিলেন বিসিএস (১৯৮১ ব্যাচ) এর গর্বিত সদস্য। আজ সেই দিন—যে দিনে আমি আমার জীবনের প্রিয়তম মানুষটিকে হারিয়েছিলাম। আমার শ্রদ্ধেয় পিতা, মরহুম শাহ মোকসেদ আলী।
একজন সৎ, সাহসী ও দায়িত্বশীল প্রশাসনিক কর্মকর্তা ছিলেন, যিনি জীবনের শেষ দিন পর্যন্ত দেশের কল্যাণে নিজেকে নিবেদিত রেখেছিলেন।
কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন—
📍 বান্দরবান জেলার এডিএম
📍 চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব
📍 ব্রাহ্মণবাড়িয়া জেলার জেলা প্রশাসক
📍 অর্থ মন্ত্রণালয়ের জয়েন্ট সেক্রেটারি
📍 মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি)
📍 সর্বশেষ দায়িত্ব পালন করেন বিআরডিবির ফিনান্সিয়াল ডিরেক্টর হিসেবে।

এই মহান দায়িত্ব পালনরত অবস্থায় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন।
(رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا)
হে আমার প্রতিপালক, তাদের (পিতা-মাতা) প্রতি রহম করো, যেমন তারা শৈশবে আমাকে প্রতিপালন করেছিলেন।
আমি খুব কাছ থেকে দেখেছি, কীভাবে তিনি সততা, নিষ্ঠা আর মেধার সঙ্গে রাষ্ট্রের সেবা করেছেন। জীবনের প্রতিটি মুহূর্তে মানুষের জন্য কাজ করার এক অনন্য দৃষ্টান্ত রেখে গেছেন তিনি।
আমার জীবনে ন্যায়ের পক্ষে কথা বলার, লড়াই করার সাহস আমি তার কাছ থেকেই পেয়েছি। হয়তো আমি তার মতো একজন যোগ্য সন্তান হতে পারিনি, তবে তার আদর্শই আজ আমার চলার পথের আলোকবর্তিকা।
আমার কোনো রাজনৈতিক পরিচয় নেই, কখনো সক্রিয় রাজনীতিতে জড়াইনি। তবে আজ আমি কেন্দুয়া উপজেলা আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন (বাসক) এর সভাপতি হিসেবে মানবাধিকার প্রতিষ্ঠা এবং জনকল্যাণে কাজ করে যাচ্ছি। একজন মানবাধিকারকর্মী হিসেবে সবসময় ন্যায়ের পক্ষে আমার অবস্থান থাকবে—এই বিশ্বাস আমি বাবার থেকেই পেয়েছি।
প্রিয় ফেসবুক বন্ধু ও শুভানুধ্যায়ীদের কাছে বিনীত অনুরোধ—আমার বাবার রুহের মাগফিরাতের জন্য দোয়া করবেন।
আল্লাহ তাআলা যেন তার সমস্ত ভুল-ত্রুটি ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদৌস নসীব করেন।
আমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category